/> বাঁশখালীর বানীগ্রামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী নানা আয়োজন - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বাঁশখালীর বানীগ্রামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী নানা আয়োজন

 


চট্টগ্রাম প্রতিনিধি: সাগর দে


বাঁশখালীর বানীগ্রামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী নানা আয়োজন


চট্টগ্রামের বাঁশখালীর বানীগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনে পালিত হতে যাচ্ছে শ্রীশ্রী জন্মাষ্টমী উৎসব-২০২৬।


ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে। বানীগ্রাম সর্বজনীন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, গীতাপাঠ, শোভাযাত্রা, অন্নপ্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নগর সংকীর্তন ও অধিবাস কীর্তনসহ নানা কর্মসূচি রয়েছে।


আয়োজক সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে গীতাপাঠের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে জন্মাষ্টমী শোভাযাত্রা। দুপুর ১টায় অন্নপ্রসাদ বিতরণ এবং বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান করা হবে। বিকেল ৫টায় নগর সংকীর্তন এবং সন্ধ্যা ৭টায় অধিবাস কীর্তন অনুষ্ঠিত হবে। রাত ৯টায় অন্নপ্রসাদ বিতরণ এবং রাত ১২টায় ভগবান শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হবে।


পরদিন ৫ সেপ্টেম্বর শনিবার উষালগ্নে অর্ঘ্যসহ নাম সংকীর্তনের উদ্বোধন, দুপুর ১টায় অন্নপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় নাম সংকীর্তনের পূর্ণাহুতি অনুষ্ঠিত হবে।

উৎসবকে ঘিরে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।


আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম সফল করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad