/> ময়মনসিংহে ড্রামের ভেতর থেকে নিরঞ্জন চন্দ্র সূত্রধরের মরদেহ উদ্ধার - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

ময়মনসিংহে ড্রামের ভেতর থেকে নিরঞ্জন চন্দ্র সূত্রধরের মরদেহ উদ্ধার

শান্ত পাল| ময়মনসিংহ,, ময়মনসিংহ নগরীর একটি খালের পানিতে ভাসমান প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রমেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। পেশায় তিনি একজন জুয়েলারি কারিগর ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিরঞ্জন চন্দ্র সূত্রধর স্ত্রী ও সন্তানদের নিয়ে ময়মনসিংহ নগরীর স্টেডিয়াম এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করে। এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বেগুনবাড়ি স্লুইসগেট এলাকার খাল থেকে একটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। স্থানীয়দের নজরে আসার পর ড্রামটির বিষয়ে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করা হয়। পরে ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার সকালে খালের পানিতে ড্রামটি ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ড্রামটি উদ্ধার করে মরদেহ বের করে আনে। পরে ময়নাতদন্ত শেষে বুধবারই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতের মাথা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাঁকে হত্যার পর মরদেহটি একটি ড্রামের মধ্যে রেখে খালের পানিতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। এ ঘটনায় হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad