নিজস্ব প্রতিবেদক,
পটিয়া উপজেলা শ্রীশ্রী গৌরাঙ্গ নিকেতনের উদ্যোগে আসন্ন শুভ জন্মাষ্টমী উৎসব সুষ্ঠু, সুন্দর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে ৩১ সদস্যবিশিষ্ট জন্মাষ্টমী উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।
নবগঠিত পরিষদে সভাপতি হিসেবে শ্রী বিকাশ ধর, সাধারণ সম্পাদক হিসেবে শ্রী প্রিয়তোষ সরকার (রাসু) এবং অর্থ সম্পাদক হিসেবে শ্রী সুব্রত ধর দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, ৩১ সদস্যের এই উদযাপন পরিষদ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আচার-অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা, নামসংকীর্তন, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণসহ বিভিন্ন আনুষঙ্গিক কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক দায়িত্ব পালন করবে।
নবগঠিত উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শুভ জন্মাষ্টমীর বিভিন্ন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে উৎসবকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি উৎসবের সার্বিক সফলতা কামনায় সকলের সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও আশীর্বাদও কামনা করেছেন।
ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে এবারের শুভ জন্মাষ্টমী উদযাপনে পটিয়া উপজেলা শ্রীশ্রী গৌরাঙ্গ নিকেতনের এই উদ্যোগ
Post Top Ad
Home
Unlabelled
পটিয়া উপজেলা শ্রীশ্রী গৌরাঙ্গ নিকেতনে ৩১ সদস্যবিশিষ্ট শুভ জন্মাষ্টমী উদযাপন পরিষদ গঠন
পটিয়া উপজেলা শ্রীশ্রী গৌরাঙ্গ নিকেতনে ৩১ সদস্যবিশিষ্ট শুভ জন্মাষ্টমী উদযাপন পরিষদ গঠন
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment