/> জবি মন্দিরের পুরোহিতকে রাতভর নির্যাতন - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

জবি মন্দিরের পুরোহিতকে রাতভর নির্যাতন

নিজস্ব প্রতিবেদক। শান্ত পাল ৩০ জুন ২০২৬,
রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মন্দিরের সহকারী পুরোহিত ও ঢাকা সেন্ট্রাল ল কলেজের আইন বিভাগের ছাত্র সুভাষ দেউরীকে (২৫) রাতভর আটকে রেখে নৃশংস নির্যাতন করার অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাতে ওয়ারীর নারিন্দা এলাকায় এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে শুধু শারীরিকভাবেই নির্যাতন করেনি, বরং নগ্ন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমানে ওই তরুণ গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর পরিবার ও বন্ধুদের সূত্রে জানা গেছে, মাগুরার শ্রীপুরের বাসিন্দা সুভাষ নারিন্দায় এক বন্ধুর সাথে ভাড়া বাসায় থেকে মন্দিরে পুরোহিতের কাজ ও পড়াশোনা করতেন। সোমবার রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি তাকে আটকে রেখে মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করে। রাত ১টার দিকে সুভাষের বোন জয়া দেউরী ভাইকে ফোন করলে এক অজ্ঞাত ব্যক্তি ফোন ধরে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে রাত আড়াইটার দিকে সুভাষ নিজেই রক্তাক্ত অবস্থায় কাঁদো কাঁদো সুরে পরিবারকে ফোন করে টাকা পাঠাতে বলেন, অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। নিরুপায় হয়ে পরিবার রাতেই একটি নির্দিষ্ট নম্বরে ২৬ হাজার টাকা পাঠায়। টাকা পাওয়ার পরও দুর্বৃত্তরা তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে যায়। ভোর সাড়ে ৫টার দিকে সুভাষের রুমমেট দুর্জয় সাহা বাইরে থেকে বাসায় ফেরার পথে নারিন্দা রোডের অগ্রণী ব্যাংকের সামনে তাকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, সুভাষের অবস্থা আশঙ্কাজনক এবং হাসপাতালে তার চিকিৎসা চলছে। ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে অপরাধীদের শনাক্ত করার আইনি প্রক্রিয়া চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad