/> জাতীয় কারুশিল্প ‘ক্রাফটস ভিলেজেস আজীবন সম্মাননা পেলেন প্রতিমাশিল্পী হরিপদ পাল - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

জাতীয় কারুশিল্প ‘ক্রাফটস ভিলেজেস আজীবন সম্মাননা পেলেন প্রতিমাশিল্পী হরিপদ পাল

 প্রতিমাশিল্পী হরিপদ পাল

বিজয় সরকার - সনাতন টিভি

জীবনের শেষ বেলায় এসে আজীবন সম্মাননা পেয়ে অভিভূত হলেন পুরান ঢাকার প্রবীণ প্রতিমাশিল্পী হরিপদ পাল। শনিবার বিকেলে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ তাঁকে ‘ক্রাফটস ভিলেজেস আজীবন সম্মাননা’ প্রদান করে।
পুরস্কার গ্রহণ করে আবেগাপ্লুত প্রতিমাশিল্পী হরিপদ পাল আয়োজকদের প্রতি বিনয়ের সঙ্গে বলেন, ‘আপনারা কৃপা করে আজ আমাকে যে সম্মানিত করলেন, তাতে আমি খুবই আনন্দিতএখন বলতে গেলে আমার কেউ নাইএক ছেলে এক মেয়ে ছিলতারা আমার আগেই পৃথিবী থেকে চলে গেছেস্ত্রীও রোগে শয্যাশায়ী। এ অবস্থায় সম্মান পেলামঅর্থসম্মানের প্রতি আমার কোনো মোহ মায়া নাইমনের আনন্দেই সারা জীবন কাজ করেছিঠাকুরের কাছে প্রার্থনা করি, জীবনের শেষ দিন পর্যন্ত যেন কাজ করে যেতে পারিআপনারা আমার জন্য এই প্রার্থনাই করবেন।’ তাঁর কথায় এক আবেগময় পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানে

হরিপদ পালের জীবনী পাঠঅনুষ্ঠান সঞ্চালনা করেন কারুশিল্প পরিষদের নির্বাহী সদস্য শেখ সাইফুর রহমানতিনি বলেন, হরিপদ পালকে এখন দেশের কিংবদন্তিতুল্য প্রতিমাশিল্পী হিসেবে মনে করা হয়ঢাকার অদূরে আশুলিয়ার কুড়লিয়া গ্রামের এক প্রতিমাশিল্পী পরিবারে তাঁর জন্মদাদুবাবার কাছে শৈশবে প্রতিমা তৈরির শিক্ষা নেন
পরে দীর্ঘ সময় কলকাতার বিখ্যাত কুমারটুলীতে থেকে হাতেকলমে প্রতিমাভাস্কর্য নির্মাণের শিক্ষা নিয়েছেনমাটির বৈশিষ্ট্য, প্রতিমার গড়ন, অঙ্গসৌষ্ঠব, মুখের সৌন্দর্য সৃষ্টিতে বিশিষ্টতা অর্জন করেন তিনিস্বাধীনতার পরে দেশে ফিরে পুরান ঢাকার শাঁখারীবাজারে নিজের কর্মশালা গড়ে তোলেনতাঁর হাতে গড়া বিভিন্ন দেবদেবীর প্রতিমা, বিশেষত দুর্গাপ্রতিমা বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গে প্রসিদ্ধদেবদেবীর প্রতিমা ছাড়াও বিভিন্ন ভাস্কর্য তৈরি করেন তিনিদেশের বিভিন্ন মন্দিরসহ জাদুঘরে তাঁর তৈরি প্রতিমাভাস্কর্য রয়েছেনির্লোভ, বিনয়ী, নিভৃতচারী এই শিল্পীর ব্যক্তিগত জীবন খুবই বেদনাময়একমাত্র ছেলেকে হারিয়েছেন করোনায় আর মেয়ে চলে গেছে জটিল রোগেপ্রতিমা নির্মাণের পাশাপাশি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী স্ত্রীর পরিচর্যা করে চলেছেন তিনিঅনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারকএক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।এ অনুষ্ঠানে মিলনায়তনের সামনে হরিপদ পালের তৈরি বেশ কিছু প্রতিমা, ভাস্কর্যনির্মাণসামগ্রী প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল
জাতীয় কারুশিল্প পরিষদের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার কারুশিল্পীপরিষদের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত গবেষকউদ্যোক্তারা অংশ নিয়েছিলেনঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহাস্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফারহানা শারমিন
বাংলাদেশের প্রতিমাশিল্পীশিল্পীসমাজবিষয়ে বক্তব্য উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক উদয় শংকর বিশ্বাসবিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক বজলুর রশিদ খানবেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী
আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসুদ ইমরান, কারুশিল্প প্রতিষ্ঠানক্রাফটস ভিলেজেস লিমিটেড’–এর ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার পাল, ২০১৬ সালের আজীবন সম্মাননাপ্রাপ্ত মৃৎশিল্পী বিশ্বেশ্বর পাল, কারুশিল্প পরিষদের সহসভাপতি শাহীদ হোসেন, বরিশাল অঞ্চলের কারুশিল্পের পৃষ্ঠপোষকসাংবাদিক সুশান্ত ঘোষ প্রমুখ


 

No comments:

Post a Comment

Post Top Ad