শান্ত চন্দ্র পাল। ময়মনসিংহ জেলা,,
২৭ জুন ২০২৬
ধর্মীয় নাম জপ করার অপরাধে ময়মনসিংহের ফুলপুরে রেনুবালা (৫৫) নামের এক সনাতন ধর্মাবলম্বী নারীকে নৃশংসভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে পার পায়নি ঘাতক। ক্লুলেস এই হত্যাকাণ্ডের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মূল আসামি মোঃ মাজহারুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেফতারের পর আসামি আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
নিহত রেনুবালা ফুলপুর উপজেলার পয়ারী এলাকার বাসিন্দা ছিলেন। গত কয়েকদিন ধরে তিনি নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা উদগ্রীব হয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজ চালান। অবশেষে গত মঙ্গলবার তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের তিয়রকান্দি বাজারের পাশের একটি কালভার্টের নিচে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সময় রেনুবালা আপন মনে "হরে কৃষ্ণ, হরে রাম" জপ করছিলেন। এটি দেখে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন মাজহারুল ইসলাম। রাগের মাথায় তিনি রেনুবালার গলা টিপে ধরেন এবং শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করেন। অপরাধ ঢাকতে লাশটি কালভার্টের নিচে কচুরিপানার মধ্যে লুকিয়ে রেখে পালিয়ে যান তিনি।
মরদেহ উদ্ধারের পর তারাকান্দা থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। তথ্য-প্রযুক্তির নিখুঁত ব্যবহার এবং গোপন সংবাদের ওপর ভিত্তি করে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই মাজহারুলকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি বিচারকের কাছে হত্যাকাণ্ডের নির্মম বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ বলেন
আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অত্যন্ত দ্রুততম সময়ে আসামিকে গ্রেফতার করেছি। আদালতে সে নিজের অপরাধ স্বীকার করেছে। মামলার বাকি আইনি প্রক্রিয়া ও তদন্ত যথাযথ নিয়মেই এগিয়ে চলছে।"
নাম জপ করার সময় এমন বর্বরোচিত হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। নিহতের পরিবার ও এলাকাবাসী এই ঘটনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার এবং অপরাধীর সর্বোচ্চ (মৃত্যুদণ্ড) শাস্তির জোর দাবি জানিয়েছেন।
Post Top Ad
Home
Unlabelled
ময়মনসিংহে জপ করার সময় রেনুবালাকে হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার, আদালতে অপরাধ স্বীকার
ময়মনসিংহে জপ করার সময় রেনুবালাকে হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার, আদালতে অপরাধ স্বীকার
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment