/> বগুড়ায় পর পর তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুর - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বগুড়ায় পর পর তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুর

 


বগুড়ার মোকামতলা উপজেলায় পর পর তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।


শনিবার সকালে উপজেলার দেউলী ইউনিয়নের কানছগাড়ি এলাকায় স্থানীয়রা মন্দিরে গিয়ে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান বলে জানান মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস হোসেন।


কানছগাড়ি মহাশ্মশানের শিব মন্দির, কানছগাড়ি শীতলা মন্দির ও কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে।


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মোকামতলা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। তিনি ঘটনার খোঁজ-খবর নেন এবং মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন।


কানছগাড়ি মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্য উজ্জ্বল বলেন, প্রতি মাসের মত শনিবার সকালে তার স্ত্রী পূজার জন্য মন্দিরে গেলে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদকে জানানো হয়।


শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর কুমার দত্ত বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। বিষয়টি জানার পর তারা মন্দির পরিদর্শন করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেছেন।


মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস হোসেন বলেন, এ ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad