/> গাইবান্ধার পলাশবাড়ি মন্দিরে শ্রী রামের প্রতিমা অবমাননার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

গাইবান্ধার পলাশবাড়ি মন্দিরে শ্রী রামের প্রতিমা অবমাননার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

               ছবি- সিরাজগঞ্জের  মানববন্ধনে


সুজন সাহা - জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

গাইবান্ধার পলাশবাড়ির মন্দিনে রামের প্রতিমা অবমাননা এবং সারাদেশে মন্দির ভাংচুরের হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে পুজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা।

শনিবার (  ২০ জুন)সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কানুর সভাপতিত্বে এবং জেলা  হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌরের সঞ্চালনায় মানববন্ধন চলাকালীন সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা ; ভএ্যাড.রনজিৎ মন্ডল স্বপন,এ্যাড.কল্যান সাহা ; সঞ্জয় সাহা ; বিপ্লব ঘোষ সহ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ।
এসময় বক্তরা ধর্মীয় অবমাননার নিন্দা জানিয়ে বলেন যে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে । 


এছাড়াও পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপ ও রাম মন্দির নির্মাণ কাজে বাধা ও সারা দেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই  । সেই সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা ।
এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মানবন্ধনে জেলার বিভিন্ন স্তরের সনাতনী সম্প্রদায়ের নারী পুরুষ অংশ গ্রহন করেন।

                  

 

No comments:

Post a Comment

Post Top Ad