/> গীতাশিক্ষা মানুষের মধ্যে মানবিক চেতনার উন্মেষ ঘটায় : যুগ্ম-সচিব সুমন বড়ুয়া - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

গীতাশিক্ষা মানুষের মধ্যে মানবিক চেতনার উন্মেষ ঘটায় : যুগ্ম-সচিব সুমন বড়ুয়া


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য বিশিষ্ট অর্থনীতিবিদ সুমন বড়ুয়া বলেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার বিকল্প নেই। আলোকিত প্রজন্ম গড়তে অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য। গীতাশিক্ষা মানুষের মধ্যে মানবিক চেতনার উন্মেষ ঘটায়। ধর্মচর্চা মানুষের জীবনকে পরিশুদ্ধ করে। গীতাশিক্ষার মাধ্যমে আজকের শিশুরা আলোকিত নাগরিক হয়ে দেশ গঠনে ভূমিকা রাখে।


আজ (২২ মে) শুক্রবার সকালবেলা চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) অনুমোদিত আন্দরকিল্লাস্থ গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দির এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গীতা উৎসবে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন| প্রতিষ্ঠানের উপদেষ্টা, সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী অধ্যাপক ডা. মৌমিতা দাশ এর সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক, সাবেক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী এর পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম এর সভাপতি শিবু প্রসাদ দত্ত| এতে মহান অতিথি ছিলেন গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী গীমাস সাধারণ সম্পাদক অধ্যাপক শুক্লা দেবী, বিশিষ্ট সমাজহিতৈষী ও যশস্বী হোমিওচিকিৎসক ডা. রিপন কান্তি দেবনাথ| প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌ. সঞ্জয় চক্রবর্তী (মানিক)| আলোকিত অতিথি ছিলেন ডাচ বাংলা পিএলসির এভিপি এডাম ম্যাথিউ গনসালভেজ, তরুণ সমাজসেবক ও ধর্মপরিপোষক সৈকত মহাজন সাজু, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বিকিরণ বড়ুয়া,



কেলিশহর আরবান কো-অপারেটিভ লি. এর চেয়ারম্যান আশীষ দে (মনি), রামগতি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবলু দাশ, সমাজসেবক ও সংগঠক সবুজ চক্রবর্তী, কবি ও কন্ঠশিল্পী বনানী শেখর রুদ্র, বাগীশিক কোতোয়ালী থানা সাধারণ সম্পাদক তুর্জয় দাশ। সঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী প্রান্ত তালুকদার ও নবনীতা গোস্বামী। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে মঙ্গলদীপ প্রজ্জ্বালন, কৃতীশিক্ষার্থী ও আলোকিত মা সংবর্ধনা, শিক্ষাসামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ, বৃক্ষের চারা বিতরণ, বই বিতরণ, অভিভাবক সম্মাননা, রক্তের গ্রুপিং, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ| অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থী সমবেত গীতাপাঠ করেন এবং আলোকিত মায়েদের বৃক্ষের চারা প্রদান করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad