/> নেপালের চুরি হওয়া শতবর্ষী বুদ্ধমূর্তি ফেরত দিল যুক্তরাষ্ট্র - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

নেপালের চুরি হওয়া শতবর্ষী বুদ্ধমূর্তি ফেরত দিল যুক্তরাষ্ট্র


 

দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ১৩শ শতকের একটি বুদ্ধমূর্তি ফিরিয়ে এনেছে নেপাল।


নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি ঐতিহ্যবাহী প্যাগোডা মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মূর্তিটি পুনরায় স্থাপন করা হয়। মূর্তিটি ২০২২ সালে নিউইয়র্ক থেকে নেপালে ফিরিয়ে আনা হয়েছিল।


স্থানীয়দের মতে, ১৯৮০-এর দশকে মন্দির থেকে চুরি হওয়া এ মূর্তিটি দীর্ঘদিন বিদেশে বিভিন্ন সংগ্রহশালা ও ব্যক্তিগত সংগ্রহে ছিল। পরে এটি যুক্তরাষ্ট্রের একটি সাংস্কৃতিক কেন্দ্রে উপহার হিসেবে পৌঁছায় বলে জানা যায়।



অনুষ্ঠানে অংশ নেওয়া ভক্তরা আবেগাপ্লুত হয়ে বলেন, তাদের উপাস্য প্রতীক ফিরে আসায় এলাকায় আনন্দের বন্যা বইছে। ৬৭ বছর বয়সী স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের দেবতা ফিরে এসেছে, আমরা খুবই খুশি।


অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরও উপস্থিত ছিলেন। তিনি বলেন, এটি অতীতের একটি ভুল সংশোধনের উদ্যোগ। অতীতে ভুলভাবে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বাকি নিদর্শনগুলোও ফিরিয়ে আনার চেষ্টা চলছে।


নেপাল সরকার জানিয়েছে, ১৯৫০-এর দশকের পর বিদেশিদের আগমন বাড়ায় দেশটির বহু ঐতিহাসিক মূর্তি, চিত্রকর্ম, কাঠ ও পাথরের শিল্পকর্ম চুরি হয়ে বিদেশে পাচার হয়। অনেক ক্ষেত্রেই দুর্নীতিগ্রস্ত চক্র এতে জড়িত ছিল।



প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২০০টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিভিন্ন দেশ থেকে নেপালে ফেরত এসেছে, যার মধ্যে ৪১টি আবার তাদের মূল স্থানে স্থাপন করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad