ময়মনসিংহ প্রতিনিধি, শান্ত পাল
২৮ মে ২০২৬,
ময়মনসিংহের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় উপাসনালয়গুলোর মধ্যে একটি ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দির। প্রতিদিনই এখানে দূর-দূরান্ত থেকে ভক্তরা আসছেন পূজা, প্রার্থনা ও দর্শনের জন্য।
ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি মন্দির বহু বছর ধরে সনাতন ধর্মাবলম্বীদের আস্থার প্রতীক হয়ে রয়েছে। প্রতিদিন সন্ধা থেকে রাত পর্যন্ত ভক্তদের পদচারণায় মুখর থাকে মন্দির প্রাঙ্গণ। বিশেষ করে দুর্গাপূজা, কালীপূজা ও বিভিন্ন ধর্মীয় উৎসবে এখানে হাজারো ভক্তের সমাগম ঘটে।
স্থানীয় ভক্তরা জানান, এই মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি ময়মনসিংহের সনাতন সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। মন্দিরে নিয়মিত ধর্মীয় আলোচনা, গীতা পাঠ এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালিত হয়।
এই মন্দির আমাদের আবেগের জায়গা। এখানে এসে অনেক শান্তি পাই।
নিরাপদ ও সুন্দর পরিবেশে ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্দির কমিটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ভক্তদের জন্য রাখা হয়েছে পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা।
ঐতিহ্য, ধর্মীয় সম্প্রীতি ও ভক্তদের বিশ্বাসকে ধারণ করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দির।
No comments:
Post a Comment