/> বাঁশখালীর বানীগ্রামে অদ্বৈতানন্দ পুরী মহারাজের আবির্ভাব উৎসব কাল - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বাঁশখালীর বানীগ্রামে অদ্বৈতানন্দ পুরী মহারাজের আবির্ভাব উৎসব কাল

 


চট্টগ্রাম জেলা প্রতিনিধি: সাগর দে 

বাঁশখালীর বানীগ্রামে শ্রীশ্রী জগদ্গুরু শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ১২৩তম শুভ আবির্ভাব ও ত্রিবার্ষিক উৎসব অনুষ্ঠিত হবে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বানীগ্রামে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ ধামে আগামী ১৯, ২০ ও ২১ মে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী জগদ্গুরু শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ১২৩তম শুভ আবির্ভাব ও ত্রিবার্ষিক উৎসব।

উৎসব উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, পূজা-অর্চনা, নামসংকীর্তন, ধর্মসভা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রথম দিন সকালে ধ্বজা উত্তোলন, বেদপাঠ ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পরে শ্রীশ্রী জগন্নাথ দেবের পূজা, পঞ্চগব্য গ্রহণ, শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে ধর্মীয় তত্ত্ব ও আলোচনা সভা, সন্ধ্যায় সমবেত প্রার্থনা এবং নামযজ্ঞ পরিবেশনের আয়োজন রাখা হয়েছে।

অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন আধ্যাত্মিক সম্প্রদায়ের সাধুসন্ত ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করবেন। আয়োজকদের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ ভক্ত ও সনাতনী সম্প্রদায়ের মানুষকে উৎসবে অংশ নেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, তিনদিনব্যাপী এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বানীগ্রাম এলাকায় ভক্ত-অনুরাগীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

No comments:

Post a Comment

Post Top Ad