ডেস্ক নিউজ
গত দেড় দশকে বঙ্গবাসী যে তৃণমূল আর সুমনকে সমার্থক বলেই জেনে এসেছে, তা বললেও অত্যুক্তি হয় না।
কিন্তু এবার পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতির পালাবদলের আবহে কি কবীর সুমন 'ডিগবাজি' খেলেন?
শিল্পী নিজস্ব রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতেই মঙ্গলবার রাত থেকে এহেন প্রশ্নেই সরগরম নেটভুবন।
গত মার্চ মাসে কোলকাতার ধর্মতলার ধরনা মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এসআইআরের বিরুদ্ধে সরব হয়েছিলেন কবীর সুমন।
তবে ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলায় গৈরিক সূযোর্দয় হতেই ১৮০ ডিগ্রি ঘুরে শিল্পী বললেন, “আমি তো তৃণমূলপন্থী নই!”। তার এই বক্তব্যে যেমন চলছে আলাপ আলোচনা, হাস্যরসে তেমন চলছে সমালোচনাও।

No comments:
Post a Comment