/> পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী মাঙ্গলিক আয়োজন - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী মাঙ্গলিক আয়োজন

 


চট্টগ্রামের পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৬ চৈত্র ১৪৩২ বাংলা (৯ এপ্রিল ২০২৬) থেকে ২৮ চৈত্র ১৪৩২ বাংলা (১১ এপ্রিল ২০২৬) পর্যন্ত তিন দিনব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ ধর্মীয় উৎসবে বিভিন্ন পূজা, প্রার্থনা, ভক্তিমূলক সংগীত ও ধর্মীয় আলোচনাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বশান্তি কামনায় জীবিত পিতা-মাতার পূজা, সাধু সম্মেলন, চণ্ডীপাঠ, ভক্তিমূলক সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে। সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


প্রথম দিন (২৬ চৈত্র / ৯ এপ্রিল, শুক্রবার):

সকালে শ্রীশ্রী দক্ষিণেশ্বর মায়ের বাল্য ভোগ, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, জীবিত পিতা-মাতার পূজা এবং ব্রাহ্মণ ও সাধু সম্মেলন অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিন (২৭ চৈত্র / ১০ এপ্রিল, শনিবার):

সকালে চণ্ডীপাঠ শুরু, বিশেষ পূজা, গীতাপাঠ, ধর্মীয় আলোচনা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ধর্মীয় আলোচনা সভা, কীর্তন ও ভক্তিমূলক সংগীত পরিবেশন করা হয়।

তৃতীয় দিন (২৮ চৈত্র / ১১ এপ্রিল, রবিবার):

ভোরবেলায় শ্রীশ্রী মহানামযজ্ঞের পূর্ণাহুতি, নগর কীর্তন এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আয়োজক কমিটি জানিয়েছে, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই এ আয়োজন। তারা সকল ভক্তবৃন্দ ও সুধীজনকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ

No comments:

Post a Comment

Post Top Ad