পাইপলাইন দিয়ে ভারত থেকে আবারও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল আসতে শুরু করেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকেই ভারত থেকে পার্বতীপুর রেল হেড ডিপোতে আসা শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো ম্যানেজার কাজী রবিউল আলম।
এর আগে, ১৪ এপ্রিলের ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে ডুকেছে ৮ হাজার মেট্রিক টন ডিজেল তেল।
বৃহস্পতিবার থেকে ভারতের নুমালীগড় থেকে আসা শুরু হয়েছে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল। মার্চ মাসে ২২ হাজার মেট্রিক টন ডিজেল ভারত থেকে এসেছে। চলতি সালে মার্চ এবং এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে এসেছে মোট ৩০ হাজার মেট্রিক টন ডিজেল।
ডিপো কর্তৃপক্ষ বলছেন, ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসতে সময় লাগবে আনুমানিক ৫০ ঘণ্টা। তেল আসা শেষ হলে আগামী চার থেকে পাঁচ দিন মধ্যে আবারও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসবে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে। এপ্রিলে মোট জ্বালানি তেল আসবে ২৫ হাজার মেট্রিক টন।

No comments:
Post a Comment