/> দিনাজপুরের বোচাগঞ্জে পুকুর খননের সময় বিষ্ণু মূর্তি উদ্ধার - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

দিনাজপুরের বোচাগঞ্জে পুকুর খননের সময় বিষ্ণু মূর্তি উদ্ধার

 


দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একটি পুকুর খননের সময় মূল্যবান কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।


বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া এলাকার ‘বালা পুকুর’ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।


পুকুর খনন কাজে নিয়োজিত এস্কেভেটর (ভেকু) মেশিনের চালক অরুণ চন্দ্র রায় জানান, তিনি ডাঙ্গীপাড়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের মালিকানাধীন বালা পুকুরটি খনন করছিলেন। বুধবার সন্ধ্যার দিকে খনন কাজ চলাকালে মেশিনের মাথায় শক্ত কিছু একটার আঘাত লাগে। পরে মাটি সরিয়ে সেখানে একটি মূর্তি দেখা যায়। সেটি উদ্ধার করে পরিষ্কার করার পর বোঝা যায় যে এটি কষ্টিপাথরের একটি প্রাচীন বিষ্ণু মূর্তি।



মূর্তি উদ্ধারের বিষয়টি পুকুরের মালিক ও ইউপি চেয়ারম্যান অশেষ কুমার বোচাগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানায় মূর্তিটির ওজন পরিমাপ করা হলে দেখা যায় এর ওজন ১৬ কেজি ২০০ গ্রাম।


এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া প্রত্নসম্পদটি একটি বিষ্ণু মূর্তি। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad