/> বৈসাবি উৎসবে সম্প্রীতির বার্তা: শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বৈসাবি উৎসবে সম্প্রীতির বার্তা: শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান


পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ এপ্রিল) দেওয়া এক বাণীতে তিনি পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব—বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান ও চাংলান উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি বাংলা নববর্ষেরও শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলে বসবাসকারী সকল মানুষের সামাজিক ও ধর্মীয় উৎসব আমাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এসব উৎসব দেশজুড়ে শান্তি, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও উল্লেখ করেন, পাহাড়ি নৃগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস বাংলাদেশের সামগ্রিক জাতীয় ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। এই বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে আছে মানুষের মিলন, সম্প্রীতি ও সহাবস্থানের শক্তি।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে দেশের মর্যাদাকে আরও উজ্জ্বল করেছে। সকল জাতিগোষ্ঠীর সমান অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

শেষে তিনি আশা প্রকাশ করেন, বৈসাবি উৎসব ও বাংলা নববর্ষ সবার জীবনে বয়ে আনবে শান্তি, আনন্দ ও সমৃদ্ধি।

No comments:

Post a Comment

Post Top Ad