/> রাঙ্গামাটিতে আত্মপ্রকাশ করতে চলেছে সনাতনী রক ব্যান্ড 'অযোধ্যা - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

রাঙ্গামাটিতে আত্মপ্রকাশ করতে চলেছে সনাতনী রক ব্যান্ড 'অযোধ্যা





অজয় মিত্র


ভাষা, কৃষ্টি ও সাংস্কৃতিক বৈচিত্রতায় সম্বৃদ্ধ প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আত্মপ্রকাশ করতে চলেছে সনাতনী রক ব্যান্ড 'অযোধ্যা'।


মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের জন্মভূমির নামানুসারেই ব্যান্ডের নামকরণ বলেই নিজের এক ফেসবুক পোষ্টে জানালেন এই ব্যান্ডের অন্যতম সদস্য কীবোর্ডিস্ট ও সাইড ভোকালিস্ট দেবু চক্রবর্তী।


সনাতনী এই রক ব্যন্ড 'অযোধ্যা'র লাইনআপে থাকছেন ভয়েস- প্লাবন কুমার দীপ্ত, কীবোর্ড ও সাইড ভয়েস- দেবু চক্রবর্তী, লিড গীটার- প্রিয় চক্রবর্তী, বেইস গীটার- সৌমেন চক্রবর্তী, পারকিউশন- লিটন চৌধুরী, ড্রাম- আকাশ কুমার শুভ, বাঁশি- প্রকাশ শীল।




'অযোধ্যা'র অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে জানা যায়, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবসের দিন রাঙ্গামাটির রিজার্ভমুখের ঐতিহ্যবাহী প্রাচীন শ্রী শ্রী গঙ্গা মাতৃ মন্দিরের বাসন্তী পূজার মহাষ্টমীতে তাদের প্রথম শো অনুষ্ঠিত হবে।


সঠিক ও সুস্থ ধারার সনাতনী সাংস্কৃতিক চর্চার অঙ্গীকারে 'অযোধ্যা'র এই পথচলায় সকলের ভালোবাসা ও আর্শীবাদ প্রত্যাশা করেছেন অযোধ্যা ব্যন্ড সংশ্লিষ্টরা।

No comments:

Post a Comment

Post Top Ad