বিপ্লব দাশ,লামা প্রতিনিধিঃ
লামা কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতনের কোমলমতি ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক শিক্ষা সফর-২০২৬ ও ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৩ মার্চ (শুক্রবার) সকালে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষা সফরের ১ম পর্বে দৌড় প্রতিযোগিতা, ব্যাঙ লাফ, মোরক লড়াই ফুটবল সহ বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে দুপুরের খাওয়া দাওয়া ও বিকালে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লামা কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতন এর সভাপতি অনুপ কুমার দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লামা কেন্দ্রীয় হরি মন্দির দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপন চৌধুরী, সাধারন সম্পাদক বিধান দাশ, লামা কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক অচ্যু কুমার দাশ,ইউপি সচিব লিটন দাশ, মন্দির পরিচালনা কমিটির সদস্য রুপন চৌধুরী, কাঞ্চন দাশ,লামা কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতনের সাধারণ সম্পাদক বাসু দাশ,সাংগঠনিক সম্পাদক অলক চৌধুরী,অর্থ সম্পাদক বাসু কর্মকার, কার্যকরী সদস্য মানস চৌধুরী, সঞ্জয় দাশ, রাজীব রক্ষিত, মানস চৌধুরী, বিপ্লব দাশ সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,গীতা হচ্ছে জীবন গঠনের সংবিধান। গীতা মানুষকে উদার ও মহৎ হওয়ার শিক্ষা দেয়। নৈতিক শিক্ষার পাশাপাশি সন্তানদের শৈশব থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারলে আদর্শ জীবন গঠন সম্ভব।

No comments:
Post a Comment