/> কক্সবাজারে গণেশ পাল হত্যার প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

কক্সবাজারে গণেশ পাল হত্যার প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল

 



কক্সবাজারে গণেশ পাল হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ।

শনিবার রাতে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, গণেশ পালকে নির্মমভাবে হত্যার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। তারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে জন্য প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ

No comments:

Post a Comment

Post Top Ad