/> সিলেটে পণতীর্থে স্নান করতে এসে পূর্ণ্যার্থীর মৃত্যু - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

সিলেটে পণতীর্থে স্নান করতে এসে পূর্ণ্যার্থীর মৃত্যু

 



সিলেট পনতীর্থ মহাবারুনী স্নানযাত্রায় এসে এক পুণ্যার্থীর মৃত্যু


​নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের তাহেরপুরে পনতীর্থ মহাবারুনী স্নানযাত্রায় অংশগ্রহণ করতে আসা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল আনুমানিক ০৮ ঘটিকার সময় যাদুকাটা নদীতে স্নানরত অবস্থায় তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।


​ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ইসকনের একদল স্বেচ্ছাসেবক তাকে নদী থেকে উদ্ধার করেন। অনুষ্ঠানস্থলে নিয়োজিত মেডিকেল টিমের তত্ত্বাবধানে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে মন্দির কর্তৃপক্ষ তাকে আশঙ্কাজনক অবস্থায় তাহেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


​এখন পর্যন্ত ওই ব্যক্তির সঠিক নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। নিহতের পরিচয় শনাক্ত করতে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটি সর্বসাধারণের ঐকান্তিক সহযোগিতা কামনা করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad