বাগেরহাটের জেলার শরণখোলা উপজেলায় ধানসাগর এলাকায় অবস্থিত শ্রী শ্রী গোবিন্দ মন্দির সেবাশ্রমের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই আয়োজন শুরু হয়েছে। অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আগত ভক্তবৃন্দ অংশগ্রহণ করছেন। মহানামযজ্ঞের পাশাপাশি কীর্তন, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও বিশেষ প্রার্থনার আয়োজন রাখা হয়েছে।
আয়োজকরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক চেতনা জাগ্রত করা এবং ভক্তদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ২৪ প্রহরব্যাপী এই মহানামযজ্ঞে নিরবচ্ছিন্নভাবে হরিনাম সংকীর্তন চলবে।
স্থানীয় ভক্তরা জানান, প্রতিবছরই এ ধরনের আয়োজন তাদের মধ্যে ধর্মীয় উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। এবছরও বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

No comments:
Post a Comment