/> নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর হিন্দু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর হিন্দু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

 


নিজস্ব প্রতিবেদক: ফেনী প্রতিনিধি


নোয়াখালীর সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার গোনাই রামশংকর এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রঞ্জিত কুরী নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রকাশ চন্দ্র কুরীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রঞ্জিত কুরীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের দুই দিন পর শনিবার সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।


সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad