/> হিন্দু হয়েও এক যুগ ধরে নিজ বাড়িতে রোজাদারদের ইফতার করান সুভাশীষ রায় - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

হিন্দু হয়েও এক যুগ ধরে নিজ বাড়িতে রোজাদারদের ইফতার করান সুভাশীষ রায়

 



বিশেষ প্রতিবেদন 

দীর্ঘ ১ যুগ ধরে প্রতি বছর নিজ বাড়ির ছাদে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের স্থানীয় চিকিৎসক সুভাশীষ রায়। তিনি প্রতি বছর নিজ বাড়িতে শতাধিক রোজদারদের জন্য এই ইফতারের আয়োজন করেন। এ সময় হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি হয়ে সৌহার্দপূর্ণ পরিবেশ। প্রতিবছরের মত বৃহস্পতিবারেও দেখা গেল সেই চিত্র। প্রায় শতাদিক রোজাদারদের জন্য আয়োজন করলেন ইফতারের। নিজ হাতে তুলে দিচ্ছেন ইতফার। জোদাররাও সেই ইফতার গ্রহণ করছেন খুশি মনে।

ইফতার করতে আসা নুর মিনহাজ জানান,দাদা আমাদের সম্মান করে ইফতারের দাওয়াত দেন,আমরাও আসি। তিনি নিজেও আমাদের সাথে বসে ইফতারির খাবার গ্রহণ করে, খুব ভালো লাগে।

চিকিৎসক সুভাশীষ রায় বলেন, প্রতি বছর রমজান মাসের এ দিনটির জন্য আমি অপেক্ষা করে থাকি। আজকে ৫ মার্চ আমি রোজাদারদের দাওয়াত করেছি। বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ এ ইফতারে সামিল হয়। আমি মনে করি বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি থাকলে তবেই এদেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যালস এরিয়া ম্যানেজার ফোরামের দক্ষিণ জেলার সভাপতি নজরুল ইসলাম। তিনি বলেন, প্রতি বছর দাদার আমন্ত্রণে তার বাড়িতে ইফতার করতে আসি। এটা অসাধারণ এক অনুভূতি। ইফতার শেষে দাদার বাড়ির ছাদে নামাজ শেষ করে বাড়ি ফিরে যাই।

অনুষ্ঠানে উপস্থিত লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রিটন দাশ বলেন, শুভাশীষ দাদার সম্প্রীতির ইফতার এক অনন্য দৃষ্টান্ত। এ সময় আরো বক্তব্য রাখেন যথাক্রমে মিলন কান্তি দে, নাজমুল হাসান, কামাল উদ্দিন, নূরে এ মিনহাজ প্রমুখ।

No comments:

Post a Comment

Post Top Ad