চট্টগ্রাম জেলা প্রতিনিধি: সাগর দে
চট্টগ্রামের সাতকানিয়াস্থ চরতী গ্রামের শ্রীমৎ স্বামী দয়াময় গিরি মহারাজ এর ৪১ তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে ১১ থেকে ১৩ই মার্চ তিনদিন ব্যাপী মহতী গীতাযজ্ঞ, ধর্মসভা, সংগীতানুষ্ঠান ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ উদযাপিত হয়েছে।
১১ই মার্চ বুধবার ব্রাহ্ম্যমূহূর্তে গুরু পূজার এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। সকালে ভুবনমঙ্গল ও গীতা যজ্ঞের শুভারম্ভ ও ভক্তিমূলক ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও আর্শীবাদের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভোদন করেন শ্রীমৎ স্বামী দয়াময় গিরি মহারাজ, গীতাপাঠ প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা সভা, নাচ, গান পরিবেশন করেন স্থানীয় ও আগত শিল্পীবৃন্দ। এদিন রাতে মহানাম সংকীর্তনের মধ্যে দিয়ে অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়, অধিবাস কীর্তন পরিবেশনায় ছিলেন সুচিয়া রাধা গোবিন্দ মন্দিরের প্রিয়ব্রত গোস্বামী তনু। দুপুরে ও রাতে অনুষ্ঠানে আগত ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সেবা সংঘ চট্টগ্রাম মহানগর ও শ্রীগুরুধাম চরতী প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী দয়াময় গিরি মহারাজ।
১২ই মার্চ বৃহস্পতিবার ব্রাহ্মমুহূর্তে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ শুভারম্ভ হয়। সকালে গুরুপূজা, দুপুরে মহাপ্রভুর ভোগ নিবেদন এবং দুপুরে ও রাতে অনুষ্ঠানে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ। মহানামযজ্ঞের শ্রীনাম সুধা পরিবেশন করেন দেশের স্বনামধন্য বিভিন্ন কীর্তনীয়া দল।
১৩ই মার্চ শুক্রবার ব্রাহ্মমুহুর্তে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের পূর্নাহুতি দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সেবা সংসদ চট্টগ্রাম মহানগরের সভাপতি তপন কান্তি রায়, অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন ১নং চরতী ইউনিয়নের সচিব প্রকাশ দও, মাস্টার অরুণ মল্লিক, কুমারেশ দাশ, কমল কান্তি দাশ, মাস্টার প্রদীপ মল্লিক এবং শিষ্য ও ভক্তবৃন্দ শম্ভু ধর, রাজু পাল, প্রিয়জিৎ শীল, ডা.শিবু চৌধুরী, শিশির চৌধুরী, নিরুপন পাল, সুজন ধর, সুমন ধর, রাসেল নাথ, জগদীশ ধর, রানা পাল সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চরতী শ্রীগুরু ধামের অধ্যহ্ম জ্যোতিময় ব্রহ্মচারী।

No comments:
Post a Comment