/> বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের ১২ জনের - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের ১২ জনের

 


বাগেরহাট-খুলনা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে মহাসড়কের রামপালের গুনাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুকান্ত কুমার পাল জানান, তাদের হাসপাতালে ৪ জনের মরদেহ আছে। এখনও কারও পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই মোংলা পৌর এলাকায় ৮নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।


এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, তাদের মেডিকেলের জরুরি বিভাগে ৮ জনের মরদেহ রয়েছে। আর গুরুতর আহত ৩ জন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন।


রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনের মরদেহ রয়েছে। বাকিগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

No comments:

Post a Comment

Post Top Ad