খাগড়াছড়ি সদর উপজেলার চেঙ্গিস স্কয়ার এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) আনুমানিক সকাল ১০টার দিকে চেঙ্গিস স্কয়ার সংলগ্ন হোটেল ফোর পয়েন্ট এর পাশের একটি ভাড়াটিয়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় টোটন দে (৪০) নামের এক ব্যক্তিকে পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
মৃত টোটন দে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার টিকাপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত নির্মল দে এবং মাতা মুকুল রানী। তার স্ত্রীর নাম বৃষ্টি চৌধুরী।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রেখে গেছেন।
খাগড়াছড়ি সদর থানার পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

No comments:
Post a Comment