মিরসরাই প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মীরসরাই উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ সরকার পরলোক গমন করেন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মীরসরাই উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী নারায়ণ সরকার মহোদয় (৭৫) শনিবার, ২১ মার্চ সকাল ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তাঁর এই মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মীরসরাই উপজেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হচ্ছে। তাঁর অবদান মিরসরাইয়ের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করতেছি।

No comments:
Post a Comment