/> নওগাঁয় গোপন অভিযানে উদ্ধার কোটি টাকার কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

নওগাঁয় গোপন অভিযানে উদ্ধার কোটি টাকার কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি


 

নওগাঁ, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : জেলার পোরশা


উপজেলায় প্রায় ১৩৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।


গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে নিতপুর ইউনিয়নের শিতলী গ্রামের রাশিদুল ইসলামের পারিবারিক কবরস্থানে অভিযান পরিচালনা করে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। সেখানে মূর্তিটি শরিষা খড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় ছিল। পুলিশ স্থানীয় স্বর্ণকারদের মাধ্যমে পরীক্ষা করে ধারণা করছেন এটি একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি।


পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বাসসকে জানান, বিষ্ণু মূর্তি হলেও এতে দুইজন নারী-পুরুষ রয়েছে। এটি অসৎ উদ্দেশ্যে বিক্রির জন্য কেউ রেখেছিল বলে তাদের ধারণা। তবে তদন্ত চলছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিষ্ণু মূর্তিটির ওজন ১৩৭ কেজি। এটি প্রকৃতপক্ষে কষ্টি পাথরের তৈরি কি না তা বিশেষজ্ঞরা বলতে পারবেন। তবে আপাতত থানার মালখানায় রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়ায়ার মাধ্যমে এটি প্রত্নত্তাত্ত্বিক অধিদপ্তরে পাঠানো হবে।

No comments:

Post a Comment

Post Top Ad