/> বগুড়ায় ৫০০ টাকা চাঁদা না দেওয়ায় সুশীল চন্দ্রকে নির্মমভাবে হত্যা - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বগুড়ায় ৫০০ টাকা চাঁদা না দেওয়ায় সুশীল চন্দ্রকে নির্মমভাবে হত্যা

 



বগুড়ায় চাঁদা না দেওয়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে আহত সুনীল বাঁশফোড় (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মঙ্গলবার বিকালে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম এ তথ্য দিয়েছেন। 

পুলিশ ও মামলা সূত্র জানায়, নিহত সুনীল বাঁশফোড় শহরের সেউজগাড়ী সুইপার কলোনির সন্তোষ বাঁশফোড়ের ছেলে। ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোডে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে অনিক নামে এক মাদক কারবারি সুনীল বাঁশফোড়ের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে। 


এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত অনিক চাকু দিয়ে সুনীলের পেট ও উরুতে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। 

রক্তাক্ত সুনীলকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।


সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টার দিকে তিনি মারা যান।


সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম আরও জানান, ছুরিকাঘাতের ঘটনায় সুনীল বাঁশফোড়ের বাবা সন্তোষ বাঁশফোড় ১৫ ফেব্রুয়ারি সদর থানায় অনিকের বিরুদ্ধে মামলা করেন।

 আগের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হয়েছে। ঘটনার পর থেকে অনিক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad