/> ব্রাহ্মণবাড়িয়ায় মোহন জিউড় মন্দিরের সম্পত্তি রক্ষায় প্রতিবাদ সমাবেশ - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

ব্রাহ্মণবাড়িয়ায় মোহন জিউড় মন্দিরের সম্পত্তি রক্ষায় প্রতিবাদ সমাবেশ

 


ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন অরুয়াইল বাজারের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মোহনলাল জিউড় মন্দিরের দেবোত্তর সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে সহিদ মিয়া নামের এক ভূমিদস্যুর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিক্ষোভকারীরা জানান, মন্দিরের দেবোত্তর সম্পত্তি ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ। এটি অবৈধভাবে দখল করার চেষ্টা শুধু আইনের লঙ্ঘনই নয়, ধর্মীয় অনুভূতিতেও আঘাত হানে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি—অতি দ্রুত তদন্ত সাপেক্ষে ভূমিদস্যুর হাত থেকে মন্দিরের দখলকৃত সম্পত্তি উদ্ধার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করা হোক।

No comments:

Post a Comment

Post Top Ad