ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামে মানিক চন্দ্র রায়ের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মানিক চন্দ্র রায়ের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। পরিবারের সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ভুক্তভোগী মানিক চন্দ্র রায় জানান, হঠাৎ আগুন দেখে তারা দিশেহারা হয়ে পড়েন। দ্রুত সবাই ঘর থেকে বেরিয়ে আসায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন

No comments:
Post a Comment