ময়মনসিংহের ত্রিশালে হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

ময়মনসিংহের ত্রিশালে হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

 



ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক সংখ্যালঘু পরিবারের চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা তাঁর গোডাউনে থাকা প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।


এ মর্মান্তিক ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা এলাকায় অবস্থিত একটি চাউলের গোডাউনে এ ঘটনা ঘটে।


নিহত ব্যবসায়ীর নাম সুশেন চন্দ্র সরকার। তিনি ত্রিশাল উপজেলার সাউদকান্দা গ্রামের মৃত রাসবিহারী সরকারের ছেলে এবং দীর্ঘদিন ধরে বগার বাজার এলাকায় চাউলের ব্যবসা করে আসছিলেন।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সুশেন চন্দ্র সরকারের মাথায় কুপিয়ে তাঁকে হত্যা করে। পরে গোডাউনে থাকা নগদ প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। ঘটনার পরপরই আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।


পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহ করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে ত্রিশাল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহল ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

No comments:

Post a Comment

Post Top Ad