নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম শীতের তীব্রতায় বিপর্যস্ত চট্টগ্রামের চা শ্রমিকদের মাঝে উষ্ণতার পরশ নিয়ে হাজির হয়েছে আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন। সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রামের স্থানীয় চা বাগান এলাকার কয়েকশ অভাবী ও দুস্থ চা শ্রমিক পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার একটি বাগান প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণকালে বক্তারা বলেন, "শীতের এই কঠিন সময়ে চা শ্রমিকরা অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছেন। সনাতন ফাউন্ডেশন সবসময়ই আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা শ্রমিক ভাই-বোনদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে আমরা বিশ্বাস করি।"
বাংলাদেশ সনাতন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় যে, কেবল শীতবস্ত্র নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নেও তারা চা শ্রমিকদের পাশে থাকতে চায়। আগামীতেও দেশের বিভিন্ন প্রান্তে এই ধরণের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র পেয়ে চা শ্রমিকদের মুখে হাসির ঝিলিক দেখা যায়। তারা সংগঠনের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।


No comments:
Post a Comment