/> শরীয়তপুরে দানবাক্স ভেঙ্গে লাখ টাকা লুট - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

শরীয়তপুরে দানবাক্স ভেঙ্গে লাখ টাকা লুট

 




শরীয়তপুরের কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামসুন্দর জিও মন্দিরের দুটি দানবাক্স ভেঙে অর্থ লুটের ঘটনা ঘটেছে। দানবাক্স দুটিতে অন্তত একলাখ টাকা ছিলো বলে দাবি করেছেন মন্দিরের দায়িত্বশীলরা। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে শহরের পালং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্দির কর্তৃপক্ষ।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে প্রথমে বাহিরের দানবাক্সটি ভাঙা দেখতে পায় পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী। এরপর তিনি ভেতরে প্রবেশ করলে দেখতে পান মন্দিরের গ্রিল কাটা ও ভেতরের দানবাক্সটি ভেঙেও টাকা লুট করা হয়েছে। এছাড়াও পাশের কালিমন্দিরের লোহার গ্রিলের তালা ভাঙা দেখতে পান তিনি। বিষয়টি স্থানীয়দের জানালে তারা এসে পুলিশকে খবর দেয়। মন্দিরের দানবাক্সদুটিতে অন্তত একলাখ টাকা ছিলো দাবী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ।


বিষয়টি নিয়ে শ্রী শ্যামসুন্দর জিও মন্দিরের সভাপতি মুকুল চন্দ্র রায় বলেন, রাতের আধারে মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও আমাদের মন্দিরে চুরি হয়েছে, বিষয়টি প্রশাসনকে জানালেও তারা কাউকে আটক করতে পারেনি। ফলশ্রুতিতে আবারো মন্দিরে চুরি হলো। কয়েকদিন আগে মন্দিরের অনুষ্ঠান গিয়েছে, ভক্তরা দুটি দানবাক্সে কমপক্ষে লাখ টাকা দক্ষিণা দিয়েছিলো। আমরা চাই অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হোক

No comments:

Post a Comment

Post Top Ad