জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সারা বাংলাদেশের মধ্যে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন ফেনীর কৃতী সন্তান ইমন চন্দ্র দাস। ‘ঘ’ গ্রুপে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে তিনি দেশের সংগীতাঙ্গনে নিজের প্রতিভা ও সাধনার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন।
আর্য সাংস্কৃতিক কেন্দ্র ফেনীর নিয়মিত সংগীত শিক্ষার্থী ও শিল্পী ইমন চন্দ্র দাস সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি)-তে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীরা ২৫টি ইভেন্টে অংশ নেন। বিচারকদের রায়ে ইমন প্রথম স্থান অর্জন করেন দেশ সেরা হয়।
পরদিন মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বিজয়ীদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন।
ইমন চন্দ্র দাস ফেনী সরকারি কলেজের দর্শন বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী। শৈশবে মাকে হারানোর বেদনা ও নানা প্রতিকূলতার মধ্য দিয়েও সংগীতকে আঁকড়ে ধরে তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে। এর আগেও তিনি বিটিভি সহ বিভিন্ন জাতীয় পুরস্কার অর্জন করেছেন।
ফেনী শহর তলি চেওরিয়া এলাকার এই কৃতী সন্তান ইমন চন্দ্র দাসের অসাধারণ সাফল্যে ফেনী জেলা তথা পুরো অঞ্চল আজ গর্বিত। তাঁর সংগ্রাম, সাধনা ও অর্জন নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

No comments:
Post a Comment