হরিদ্বার: হিন্দু-বিরোধী মন্তব্য করে গেরুয়া শিবিরের রোষের মুখে পড়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। হিন্দু ধর্ম হিংসায় ভরা বলে মন্তব্য করেছেন তিনি। এবার এই ইস্যুতে তাঁর বিরুদ্ধে এফআইআর করলেন যোগগুরু রামদেব।
সম্প্রতি এক সভায় ইয়েচুরি বলেন, রামায়ন-মহাভারত থেকেই নাকি বোঝা যায় যে হিন্দু ধর্ম হিংসায় ভরা। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই অভিযোগ দায়ের করেছেন যোগগুরু রামদেব। হরিদ্বারে এসএসপি-র কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর সঙ্গে অভিযোগ জানাতে গিয়েছিলেন আরও একাধিক সাধু।
একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে ইয়েচুরি বলেন, ‘হিংসা আর যুদ্ধেই ভরা রামায়ণ, মহাভারত। প্রচারকেরা মহাকাব্যের কথা বর্ণনা করেন অথচ দাবি করেন যে হিন্দুরা হিংসাত্মক নয়। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে গেরুয়া শিবিরে।
বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ভোপালে ওই সভায় তিনি আরও বলেন, ‘রামায়ণ আর মহাভারতের মত ধর্মগ্রন্থে হিংসার ঘটনার কোটি কোটি উদাহরণ আছে।” উনি বলেন, ‘আরএসএস প্রচারকেরা একদিকে এই গ্রন্থ গুলোর উদাহরণ দেয়, আরেকদিকে তাঁরাই বলে, হিন্দুরা হিংস্র হতে পারেনা। এই কথার মধ্যে কি লজিক আছে যে, এক বিশেষ ধর্মের মানুষেরাই শুধু হিংসা ছড়ায়, আর হিন্দুরা শান্তি!”
সীতারাম ইয়েচুরি আরও বলেন, আরএসএস প্রাইভেট আর্মি বানাচ্ছে। কিন্তু মহাজোট নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর আসন থেকে ক্ষমতাচ্যুত করবে। সীতারাম ইয়েচুরি ভোপালের এই সভায় ভোপাল লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী দিগ্বিজয় সিং ও উপস্থিত ছিলেন। উনি বলেন, এটা সাধারণ লোকসভা নির্বাচন না, এটা সংবিধান বাঁচানোর লড়াই।
Post Top Ad
হিন্দু-বিরোধী মন্তব্যে ইয়েচুরির বিরুদ্ধে FIR করলেন রামদেব
Tags
# বাংলাদেশ
# হিন্দু সংবাদ
# হোম
# হোম slider
About sanatan tv
হোম slider
Tags
বাংলাদেশ,
হিন্দু সংবাদ,
হোম,
হোম slider
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment