(অভিজিৎ দে রিপন) stv প্রতিনিধি।
ধর্ম ও নৈতিকতার আলোতে উদ্ভাসিত হলেই
সুস্থ সমাজ তথা রাষ্ট্রবিনির্মাণ সম্ভব।
নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় অনুশাসনে সন্তানকে সু-শিক্ষায় গড়ে তুলতে হবে।ধর্ম ও নৈতিকতার আলোতে উদ্ভাসিত হলেই
সুস্থ সমাজ তথা রাষ্ট্রবিনির্মাণ সম্ভব। সামাজিক নৈতিক অবক্ষয় রোধে গীতা শিক্ষা গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে যাচ্ছে। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদ'র বার্ষীক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
গত ৩ মে চট্টগ্রাম জেলা পরিষদের মিলনায়তনে
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদ'র বার্ষীক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা ২০১৮ পুরস্কার বিতরণ ও আলোচনা সভা বিভিন্ন অনুষ্ঠান সূচীর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জলন,পবিত্র গীতা পাঠ,পুরুষ্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সভাপতি অমৃত লাল দে'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দেবনাথ'র সঞ্চালনায় এই সময় অনুষ্ঠানের আশীর্বাদকে হিসাবে উপস্থিত ছিলেন বাগীশিক - কেন্দ্রীয় সংসদ'র প্রধান উপদেষ্টা এডভোকেট তপন কান্তি দাশ, উদ্ভোধক বাগীশিক - কেন্দ্রীয় সংসদ'র পৃষ্ঠপোষক সজল বরণ সেন,প্রধান অতিথি বাগীশিক - উত্তর জেলা কেন্দ্রীয় সংসদ'র প্রধান উপদেষ্টা অঞ্জন শেখর দাশ (সিআইপি) আলোকিত অতিথি বাগীশিক - কেন্দ্রীয় সংসদ'র সহ-সভাপতি ডাঃ কথক দাশ,প্রধান বক্তা বাগীশিক - কেন্দ্রীয় সংসদ'র সাধারণ সম্পাদক ডাঃ অঞ্জন কুমার দাশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নপুর কুমার চক্রবর্তী, বাগীশিক - উত্তর জেলা কেন্দ্রীয় সংসদ'র উপদেষ্টা ডাঃ এ্যালভিন সাহা,বাগীশিক - উত্তর জেলা কেন্দ্রীয় সংসদ'র পৃষ্টপোষক সমরেন্দ্র নারায়ণ ধর ও রুবেল দে। এই সময় বক্তরা আরো বলেন শ্রী শ্রী গীতানুগত্য,বিশ্বমানবতা ও সংঘশক্তি এই তিনটি মূলনীতিতে বিশ্বাস রেখে “গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এই স্লোগান নিয়ে গীতার আদর্শে সমাজের সকল অসংগতি দুর করার জন্য প্রতিটি ইউনিয়নে গীতা স্কুল স্থাপন হবে।গীতার মাহাত্ব সাধারণ মানুষকে জানাতে হবে। এইজন্য সমাজের বিত্তশালীরা এগিয়ে আসতে হবে। বর্তমান যুব সমাজকে আরো শক্ত ভাবে হাল ধরে এগিয়ে যেতে হবে।আলোচনা সভা শেষে বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদ'র বিভিন্ন গীতা স্কুল এর ছাত্র/ছাত্রীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। stv

No comments:
Post a Comment