/> ভূমিমন্ত্রীর নির্দেশে বসতভিটা ফিরে পেল সংখ্যালঘু পরিবার - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

ভূমিমন্ত্রীর নির্দেশে বসতভিটা ফিরে পেল সংখ্যালঘু পরিবার






চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় স্থানীয় সাংসদ ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে বসতভিটা ও কালীমন্দির আজ মঙ্গলবার ফেরত পেয়েছে সেই সংখ্যালঘু পরিবারটি; এর আগে গত ১০ এপ্রিল তাদের বসতভিটা জোর করে রেজিস্ট্রি করে নেওয়া হয়েছিল। জানা গেছে, গত ১০ এপ্রিল বুধবার বিকেলে আনোয়ারা উপজেলা সদরের জয়কালী বাজার এলাকার বয়োবৃদ্ধ শিক্ষক নিরঞ্জন চক্রবর্তীর ঘরে যান স্থানীয় কামরুল ইসলাম প্রকাশ হেলাল ও তার লোকজন। তারা নিরঞ্জনের কাছ থেকে জোর করে দলিলে স্বাক্ষর নিয়ে ঘর থেকে সবাইকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। ওই সময় তারা কালীমন্দিরেও তালা ঝুলিয়ে দেন। 

এ সময় আনোয়ারার সাবরেজিস্ট্রার সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এ ঘটনায় নিরঞ্জন চক্রবর্তীর পুত্র ও অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক প্রণব রঞ্জন চক্রবর্তী ১৮ এপ্রিল হেলালসহ সাতজনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা করেন। পরে স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবার ভূমিমন্ত্রীকে পুরো ঘটনা জানালে তিনি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জমি ফেরত দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 জমি ফেরতের পর মঙ্গলবার দুপুরে আনোয়ারা উপজেলা চেয়ারাম্যান তৌহিদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহামদ ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব মিলকির উপস্থিতিতে সমঝোতা বৈঠক হয়। 

ভূমিমন্ত্রীর নির্দেশে অভিযুক্ত ব্যক্তি খরচসহ রেজিস্ট্রি করে জমি ফেরত দিয়েছেন বলে জানান আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক। রেজিস্ট্রি সম্পন্ন করে জায়গা ফেরত পাওয়ায় নিরঞ্জন চক্রবর্তীর নাতনি পাপিয়া চক্রবর্তী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী, উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের কাছে।

No comments:

Post a Comment

Post Top Ad