/> মাদক, নির্যাতন,খুন ও জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

মাদক, নির্যাতন,খুন ও জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।



দেশের বিভিন্ন স্থানে হিন্দু ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মামলা, খুন,নির্যাতন, জায়গা দখল, প্রতিমা ভাংচুর,মাদক ও লুটপাটের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক গ্রুপ "তিড়িং বিড়িং ও চিনি গুরা প্রেম এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গ্রুপ এডমিন রন্তু ধর'র সভাপতিত্বে জয় সেনগুপ্তের সঞ্চালনায় বক্তরা বলেন জেলেও মানুষের নিরাপদ নয়।বাংলাদেশ হিন্দু মহাজোট এর প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এডভোকেট পলাশ কুমার রায় কে গায়ে আগুন দিয়ে হত্যা করা হয়ছে। 


চট্টগ্রামের আকবর থানাধীন উত্তর কাট্টলিতে মাদকসেবী সত্যজিৎ এর হাতে সন্ধ্যা রানী বনিক নিহত ও আরো অনেকে হামলার স্বীকার হয়। এই অপরাধীদের মানবতা বিরোধী আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের আদলে বিশেষ ট্রাইবুনাল গঠন করে অবিলম্বে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানাই। এই সময় আরো বক্তব্য রাখেন জুয়েল আইচ,মোহাম্মদ আবু সাইদ, অবন্তী আর্চয্য,ছোটন কুমার মজুমদার, অনিক দে, শেফালী দে প্রমুখ।

No comments:

Post a Comment

Post Top Ad