/> সারাদেশে মন্দির সংস্কারে সরকারি উদ্যোগ - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

সারাদেশে মন্দির সংস্কারে সরকারি উদ্যোগ

সারাদেশে মন্দির সংস্কারে সরকারি উদ্যোগ


সারাদেশে মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। সারাদেশে পুরাতন মন্দিরের সংখ্যা ১ হাজার ৮১২টি। ২২৮ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে মন্দিরগুলো সংস্কারের প্রকল্প নেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রায় ১ কোটি ২৩ লাখ সনাতন ধর্মালম্বী উপকৃত হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ প্রকল্পে’র আওতায় দুটি জিপ, দুটি পিকআপ, কম্পিউটার, অফিস সরঞ্জাম ও আসবাবপত্র কেনা হবে।

পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (সচিব) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, মন্দির সংস্কার বিষয়ক প্রকল্পটি মঙ্গলবার একনেক সভায় উপস্থাপন করা হবে। প্রকল্পের আওতায় সকল পুরাতন মন্দির সংস্কার করা সম্ভব হবে না। তবে কিছু কিছু পুরাতন মন্দির সংস্কার করতে পারবো।

No comments:

Post a Comment

Post Top Ad