/> নুসরাত ধোয়া তুলসী পাতা ছিলো না: অধ্যক্ষ তাহমিনা - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

নুসরাত ধোয়া তুলসী পাতা ছিলো না: অধ্যক্ষ তাহমিনা

নুসরাত ধোয়া তুলসী পাতা ছিলো না: অধ্যক্ষ তাহমিনা


ফেনীর সোনাগাজীর আলোচিত ঘটনা নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীরা মানববন্ধন করতে চাইলে অনুমতি দেননি ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ তাহমিনা বেগম। সেইসঙ্গে ঘটনার জন্য নুসরাতকেই দায়ী করে মন্তব্য করেছেন তিনি।

সরকারি জিয়া মহিলা কলেজের ছাত্রী তাহমিনা রুমি ও স্নিগ্ধা জাহান রিতা’র ফেসবুক টাইমলাইন সূত্রে এ তথ্য জানা গেছে।

ফেসবুকে তারা লিখেছেন- ‘আজ নুসরাত হত্যার বিচার দাবিতে ফেনী সরকারী জিয়া মহিলা কলেজ এর ব্যানারে আমরা একটা মানববন্ধন করতে আমাদের কলেজ এর অধ্যক্ষ তাহমিনা বেগম ম্যাডাম এর কাছে অনুমানিক সকাল ৯টায় অনুমতি নেওয়ার জন্য গেছিলাম।

তারপর ম্যাডাম যা বললো তা শুনার জন্য প্রস্তুত ছিলাম না কেউ। ম্যাডাম বললো নুসরাতকে তার স্যার বলছিলো পরীক্ষার আগে প্রশ্ন দিবে তাই নুসরাত নিজ ইচ্ছায় স্যারের কাছে গেছিলো।

অথচ এতোদিন ধরে আমরা জেনে আসছি কলেজের পিয়নকে দিয়ে নুসরাতকে ডাকা হয়েছে। তবে কি আমরা এতোদিন ভুল জানতাম? আমাদের কাছে ভুল তথ্য দিয়েছে মিডিয়া? এসকল প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা হয়। কে দিবে এই উত্তর? কোথায় পাবো সে উত্তর?

No comments:

Post a Comment

Post Top Ad