/> অগ্নিদেবতাকে সাক্ষী রেখে সাত পাকে বাধা বিয়ের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ নিয়ম। - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

অগ্নিদেবতাকে সাক্ষী রেখে সাত পাকে বাধা বিয়ের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ নিয়ম।


ॐ তৎ সৎ
☆❀হরে কৃষ্ণ❀☆
অগ্নিদেবতাকে সাক্ষী রেখে সাত পাকে
বাধা বিয়ের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ নিয়ম।
জানেন কি শুধু আগুনের চারপাশে ঘোরাই
নয়, এই সময়ে বিভিন্ন প্রতিশ্রুতিও দিতে হয়
একে অপরকে।☞জেনে নিন সাত পাক ঘোরার
সময় যে সাতটি প্রতিশ্রুতি দেওয়া হয়ঃ-
☞১ম প্রতিশ্রুতি- প্রথমে বর তাঁর বউ এবং তাঁর
ভাবী সন্তানদের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি
দেন।
বিনিময়ে কনেও প্রতিশ্রুতি দেন যে তিনি
তাঁর স্বামী এবং তাঁর পরিবারের যত্ন
নেবেন।
☞২য় প্রতিশ্রুতি- এবার বর প্রতিশ্রুতি দেন যে
তিনি তাঁর স্ত্রীকে সবরকম পরিস্থিতি
থেকে রক্ষা করবেন।
বিনিময়ে কনেও প্রতিশ্রুতি দেন যে তিনি
স্বামীর সবরকম যন্ত্রণায় পাশে থাকবেন।
☞৩য় প্রতিশ্রতি- এবার বর প্রতিশ্রুতি দেন যে
তিনি তাঁর পরিবারের জন্য রোজগার করবেন
এবং তাঁদের দেখভাল করবেন।
একই প্রতিশ্রুতি এবার কনেও করেন।
☞৪র্থ প্রতিশ্রুতি- স্ত্রীর কাছে তাঁর
পরিবারের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া এবং
একইসঙ্গে স্ত্রীর সমস্ত মতামতকে গুরুত্ব
দেওয়ার প্রতিশ্রুতি দেন বর।
স্ত্রী তাঁর সমস্ত দায়িত্ব ঠিকভাবে পালন
করার প্রতিশ্রুতি দেন।
☞৫ম প্রতিশ্রুতি- যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে
স্ত্রীর সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি
দেন বর।
স্বামীকে সমর্থন করার প্রতিশ্রুতি দেন
স্ত্রী।
☞৬ষ্ঠ প্রতিশ্রুতি- স্ত্রীর প্রতি সত্য থাকার
প্রতিশ্রুতি দেন স্বামী।
স্ত্রীও স্বামীর প্রতি সত্য থাকার
প্রতিশ্রুতি দেন।
☞৭ম প্রতিশ্রুতি- শুধু স্বামী হিসেবেই নয়, বন্ধু
হিসেবেও সারাজীবন স্ত্রীর সঙ্গে
থাকার প্রতিশ্রুতি দেন বর।
বিনিময়ে স্ত্রীও স্বামীর সঙ্গে জীবনের
শেষ মুহূর্ত পর্যন্ত থাকার প্রতিশ্রুতি দেন।
জয় সনাতন

No comments:

Post a Comment

Post Top Ad