/> ফটিকছড়ির সুয়াবিলে অন্ত:সত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার : পরিবারের অভিযোগ হত্যা - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

ফটিকছড়ির সুয়াবিলে অন্ত:সত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার : পরিবারের অভিযোগ হত্যা


 

 

ফটিকছড়ির সুয়াবিলে চন্দ্রাধর (২০) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১০) মার্চ উপজেলার ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া এলাকার দক্ষিণ হিন্দু পাড়া থেকে ভুজপুর থানা পুলিশ এই লাশ উদ্ধার করে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, এক বছর পূর্বে বোয়ালখালীর গুমদন্ডি এলাকার মৃদুল ধরের মেয়ে চন্দ্রাধরের সাথে ফটিকছড়ির ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া দক্ষিণ হিন্দু পাড়ার সুনীল ধরের পুত্র সুরঞ্জিত ধর প্রকাশ বাবলার বিয়ে হয়। চন্দ্রাধর সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।


নিহতের পিতা মৃদুল ধর অভিযোগ করে বলেন, 'শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য অামার মেয়েকে হত্যা করেছে। তিনি বলেন, 'বিয়ের সময় প্রায় ছয় লক্ষ টাকা খরচ করি। তারপরও বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন যৌতুক দাবি করে আমার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। আমার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলো। যৌতুক না দেয়ায় তারা অামার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে।
জানতে চাইলে ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ বলেন, 'নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

 নিহতের স্বামী ও ননদকে আটক করা হয়েছে। এটা হত্যা নাকি আত্নহত্যা তা ময়নাতদন্তের পর বলা যাবে।'এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে স্বামী সুরঞ্জিত ধর প্রকাশ বাবলাসহ ৬ জনকে আসামী করে ভুজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

No comments:

Post a Comment

Post Top Ad